নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ম্যানেজমেন্ট বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী আকিব মাহমুদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাওয়াল উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান রোমানসহ অন্যান্য নেতৃবন্দ।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অবিলম্বে শিক্ষার্থীদের অধিকার আদায়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির অনুমতি প্রদানে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের প্রতি অনুরোধ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন সজীব কুমার সিংহ, মহিউদ্দিন মুন্না, এজাজুল ইসলাম মারুফ, মো. মিজানুর রহমান, জয়তু বড়ুয়া তুন্না, হিরোদিতাস চাকমা, আয়েশ চাকমা, হাসু দেওয়ান, ধ্রুব দাশ, উপল ত্রিপুরা, মিলিন্দ চাকমা, সাকলাইন হাসান সোহান, শাদমান শারার, উঞ্চিশ দেওয়ান, শ্রেষ্ঠ ত্রিপুরা, মো. রাশেদুজ্জামান ও সুফল চাকমা।
