স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে যাওয়ায় দুই দিন ব্যাপি উন্নয়ন মেলা করবে খাগড়াছড়ি জেলা প্রশাসন। এই বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন, দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জানান, আগামী ২৭ মার্চ খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গনে “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” শীর্ষক উন্নয়ন মেলা উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন শরনার্থী পুনর্বাসন বিসয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। মেলায় সরকারের বিভিন্ন দফতরের উন্নয়ন চিত্র, আলোচনা সভা, সেমিনার, শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগীতা ও উপস্থিত বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৮ মার্চ বিকালে মেলা শেষ হবে।
Previous Articleগণহত্যা দিবসে প্রদীপ প্রজ্জ্বলন রাঙামাটিতে
Next Article খাগড়াছড়িতে একাত্তরের শহীদদের স্মরণে দীপশিখা কর্মসূচি
