পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের অাওতায় কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক ব্যাবস্থাপনায় ২২ মার্চ সোমবার কাপ্তাই পরিষদ মিলনায়তনে ৩ দিনের প্রশিক্ষন কর্মসূচী সোমবার সকালে উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, প্রকল্পের উপ-পরিচালক আবদুল্লাহ আল হাসান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।সভাটি পরিচালনা করেন নাছির উদ্দিন সোহেল।
সভায় বক্তাদের বক্তব্যে পার্বত্য অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়নে সরকারের আন্তরিকতা ও সদূর প্রসারী উন্নয়ন পরিকল্পনার কথা উঠে আসে।পাবর্ত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সার্বিক সফলতা কামনা করা হয়। প্রথম অধিবেশন শেষে ২০ জন মৎস্য চাষী নিয়ে ১ম দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।এর মধ্যে একদিন অন্য পাশ্ববর্তী জেলাতে ফিল্ড ট্যুরের ব্যবস্থা রয়েছে বলে জানা যায়।২২ থেকে ২৪ মার্চ এ প্রশিক্ষন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
