মুক্তিযুদ্ধকালিন সময়ে পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসক ও পরে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এইচ টি ইমাম আর নেই (ইন্নালিল্লাহে…..রাজেউন)।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে।
এইচ টি ইমামের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
এইচ টি ইমাম ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গৌরবদীপ্ত ভূমিকা পালন করা এইচ টি ইমাম সেই সময় রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু পাকিস্তানী সরকারের কর্তৃত্বকে অস্বীকার করে তিনি পালিয়ে ভারত চলে যান এবং সেখানে মুক্তিযুদ্ধ সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাঙামাটি শহরের রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ডিসি বাংলো পর্যন্ত সড়কটিকে তার নামে নামকরন করা হয়।
