দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল,বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির সাথে লিঁয়াজো করার জন্য ক্রীড়া প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছে রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
সদ্য সমাপ্ত রাঙামাটি পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করা এই নেতা এই পদে এর আগে নিযুক্ত হারুনুর রশীদ আজাদের স্থলাভিষিক্ত হলেন।
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনে ক্রীড়া সংশ্লিষ্ট সকল কর্মকান্ডে মামুনকে সহযোগিতা করার জন্য বিএনপির স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন,চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবরে পাঠানো এক চিঠিতে অনুরোধ জানিয়েছেন বিএনপির সূবর্ণজয়ন্তী ক্রীড়া কমিটির আহ্বায়ক লে:কর্ণেল (অব.) এম এ লতিফ খান এবং সদস্য সচিব আমিনুল হক।
এই প্রসঙ্গে অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেছেন, এটা আমার প্রতি আমার দলের ও দলের শীর্ষ নেতৃত্বের আস্থা ও ভালোবাসার বহি:প্রকাশ। আমিও চেষ্টা করব আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে।’
