নাম ইউনুস মিয়া, বয়স ৫৫ বছর, বাড়ি কুমিল্লা জেলায়। গত ২২ বছর ধরে বিভিন্ন মেলা, শহরে, পথে-প্রান্তরে বাঁশি বিক্রি করে চলছে তার জীবন সংসার। পরিবারে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে। বাঁশি বিক্রি করে আয়করা টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিয়েছে এবং ছেলেকে পড়ালেখা করাচ্ছে। এভাবে চলছে তার জীবনযাত্রার ভরা তরী।
রাঙামাটি শহরের হ্যাপির মোড় এলাকায় অনুষ্ঠিত হওয়া শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে মেলায় দেখা মিলে এ বাঁশি ওয়ালার। সুরালো মনোমুগ্ধকর বাঁশি সুরে মন কেড়ে নেয় এ বাঁশি বিক্রেতা। কথা হয় তার সাথে।
তিনি বলেন, আমার বাবা বাঁশি বিক্রেতা ছিলেন। বিভিন্ন মেলা ও পথে প্রান্তরে ঘুরে ঘুরে তিনি বাঁশি বিক্রি করতেন। বাবার কাছ থেকে এ পেশা আমার বেছে নেওয়া। গত ২২ বছর ধরে এ পেশার সাথে যুক্ত আছি। চট্টগ্রামের বিভিন্ন অলিতে-গলিতে ঘুরে বেড়ায় বাঁশি নিয়ে। এছাড়া কোন স্থানে মেলা হলে ছুটে যায়। জীবন সংসার এ নিয়ে বেশ কেটে যাচ্ছে।
তিনি আরো জানান, তার কাছে নানান ধরনের বাঁশি রয়েছে, যেমন- আর বাঁশি বা মুরালি বাঁশি, রাগ বাঁশি, মুখ বাঁশি ইত্যাদি। ২০ থেকে ২৫০ টাকা দামের বাঁশি রয়েছে বলে জানান। মেলায় বাঁশি বিক্রি করে প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা আয় করেন বলেও জানান তিনি।
