আলীকদম প্রতিনিধি ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় গুরুদের নিয়ে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বেসরকারি সংস্থা ড্যানিডার অর্থায়নে ও ইউএনডিপি এবং গ্রাউসের যৌথ উদ্যোগে সামাজিক সম্প্রীতি প্রজেক্টটের আওয়াত এই আন্তঃধর্মীয় সংলাপ আলীকদম রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়।
আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, ও বৌদ্ধ ধর্মের প্রধান চার ধর্মের ধর্মীয় গুরুরা স্ব স্ব ধর্মের আলোকে সামাজিক দ্বন্দ্ব নিরসন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় সংঘাত নিরসনসহ ধর্মীয় মুল নীতি নিয়ে আলোচনা করে।
এমবিএমএফ সভাপতি ফোগ্য মার্মার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ১নং সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান, ১নং সদর ইউনিয় পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল মুবিন।
সভায় ধর্মীয় গুরুরা বলেন, আন্তঃসংলাপের পথপরিক্রমায় চূড়ান্তভাবে অর্জিত হয় আন্তঃধর্মীয় সম্প্রীতি। বিশ্বায়নের এ যুগে আন্তঃধর্মীয় সম্প্রীতির গুরুত্ব অনস্বীকার্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম যারাই নিজের ধর্মের পাশাপাশি অন্য ধর্মকে আন্তরিকভাবে অধ্যয়ন করেছেন তাদের প্রায় সবাই আন্তঃধর্মীয় সম্প্রীতির জন্য কাজ করেছেন। আমরা ধর্মীয় গুরুরাও ধর্মান্ধতা, গোঁড়ামি, ভন্ডামি ইত্যাদি দূর করার চেষ্টায় নিয়োজিত।
