নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এবং পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিজ কার্যালয়ে কক্ষে তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রেসক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়ে অতীতের ন্যায় আগামীতেও জেলা পুলিশ-প্রশাসনের সঙ্গে থাকার আহ্বান জানান। তারা রাঙামাটি প্রেসক্লাবকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ‘এ প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে। দেশের মূলধারার সব গণমাধ্যমগুলো এ প্রেসক্লাবের সাথে যুক্ত হয়েছেন। রুবেল-আনোয়ারদের নিয়ে তথাগঠিত প্রেসক্লাবটি সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে না। এরা একটি পাঁকা ভবনের প্রতিনিধিত্ব করে; সেখানে কোন পেশাদার সাংবাদিক নেই।’

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সহ-সভাপতি মিল্টন বড়ুয়া, কামাল উদ্দিন, চৌধুরী হারুনর রশীদ, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শান্তিময় চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, তথ্য ও প্রচার সম্পাদক হিমেল চাকমা, অর্থ সম্পাদক এম কামাল উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত মুমুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
