বাঘাইছড়ি প্রতিনিধি ॥
বাঘাইছড়িতে উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে কৃষকলীগ সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মামুন।
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা। বিশেষ বক্তা ছিলেন জেলা কৃষকলীগ প্রচার সম্পাদক অরুণ ধর। বর্ধিত সভায় সঞ্চালনা করেন কৃষকলীগ পৌরসভা শাখার সভাপতি মোঃ ওসমান গণি। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কৃষকলীগের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার, কৃষির উন্নয়নে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্ত থাকতে তামাক চাষ থেকে দূরে থাকতে হবে এবং তামাক ছেড়ে বিকল্প চাষে নিজেদের সম্পৃক্ত করতে হবে।
