আগামী ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভা নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৬৯ প্রার্থী। মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করা ছয়জন হলেন রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও মেয়র মো. হাবিবুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলার সভাপতি অমর কুমার দে, বিএমপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী এড. মামুনুর রশীদ, বিপ্লবী ওয়াকার্স পার্টির মনোনিত প্রার্থী মো.আব্দুল মান্নান রানা, জাতীয় পার্টির মনোনিত মেয়র প্রার্থী প্রজেশ চাকমা ও মো. ইসমাইল হোসেন।
রাঙামাটি পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. জাহিদুল ইসলাম বৃহস্পতিবার বিকালে জানান, আজকে সাধারণ কাউন্সিলর পদে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজকে কেউ মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ না করলেও ইতিপূর্বে ৬জন সংগ্রহ করেছে। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সংগ্রহ করেছে ২০জন, সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৩জন।
যার মধ্যে মনোনয়নপত্র নিয়েছেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১(১,২,৩নং ওয়ার্ড) এ ৫জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ২(৪,৫,৬নং ওয়ার্ড) এ ৮জন, সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৩(৭,৮,৯নং ওয়ার্ড) এ ৭জন প্রার্থী।
সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন নিয়েছেন ১নং ওয়ার্ডে ২জন, ২নং ওয়ার্ডে ৫জন, ৩নং ওয়ার্ডে ৮জন, ৪নং ওয়ার্ডে ৬জন, ৫নং ওয়ার্ডে ৫জন, ৬নং ওয়ার্ডে ৫জন, ৭নং ওয়ার্ডে ১জন, ৮নং ওয়ার্ডে ৫জন, ৯নং ওয়ার্ডে ৬জন।
গত ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া মনোনয়ন বিক্রি চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত । সেদিন বিকাল পাঁচটার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের। সাপ্তাহিক ছুটির দিন শুক্র শনিবারও মনোনয়নপত্র বিক্রি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র।
রাঙামাটি পৌরসভার ৯ওয়ার্ডে নয়জন সাধারণ কাউন্সিলর ও ৩জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং ১জন মেয়র নির্বাচিত হবেন পৌর এলাকার ৬২হাজার ৯শত ৫৩জন ভোটারের ইভিএম প্রত্যেক্ষ ভোটের মাধ্যমে। রাঙামাটি পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, মনোনয়ন বাছাই ১৯জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি, ভোট গ্রহণ ১৪ ফেব্রুয়ারি।
