কাউখালীর ঘাগড়া থেকে চোলাইমদ, সিএনজিসহ চিহৃত মাদক ব্যবসায়ী মনু বড়ুয়া ও তার তিন সহযোগীকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার কাউখালী উপজেলার ঘাগড়া বাজার এলাকা থেকে ৮০বোতল মদসহ মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি (চট্টগ্রাম-থ-১৩-০৮ ৩০) তাদের আটক করা হয়।
আটকৃত চিহৃত মাদক ব্যবসায়ী কাউখালী উপজেলার ঘাগড়া বাজার এলাকার মৃত দেবাশীষ বড়ুয়ার ছেলে মনু বড়ুয়া (৪৫)। তার সহযোগীরা হলেন, একই এলাকার সাহ্লা মারমার ছেলে উচমং মারমা(২৭), মৃত- মংসুই মারমার ছেলে উহ্লা মারমা(২৮) ও একই এলাকার সোনাক্যা রাখাইন।
স্থানীয়রা জানান, ঘাগড়া বাজার এলাকাই মনু বড়ুয়া দীর্ঘ অনেক বছর মাদক ব্যবসা করে আসছিলো। ঘাগড়া এলাকায় সাপ্তাহিক বাজারে তার বাড়িতে মাদক বেচাকেনার জমজমাট আড্ডাবসে। স্থানীয়রা প্রতিবাদ করেও কোন সুফল মেলেনি। তারা আরো বলেন, তার বাড়িটি সিসি ক্যামেরা লাগানো আছে। এর আগেও তার বাড়িতে যৌথবাহিনী অনেকবার অভিযান পরিচালনা করেছে অনেকবার আটকও হয়েছে। কিছুদিন জেল খেটে আবার বের হয়ে শুরু করে মাদক ব্যবসা। অনেকটা বলা চলে তার কাছে স্থানীয়রা জিম্মি।
কাউখালী থাানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চিহৃত মাদক ব্যবসায়ী মনু বড়ুয়াকে ৮০বোতল ছোলাই মদ ও একটি সিএনজিসহ যৌথবাহিনী আটক করে তাকে। তার বিরুদ্ধে থানায় আগের তিনটি মামলা রয়েছে।আজ আরো একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
