নিজস্ব প্রতিবেদক॥
করোনা সংক্রমনের ঝুঁকি এড়াতে রাঙামাটি শহরে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। নিয়মিত অভিযানের অংশ হিসেবে শহরের বনরূপা, তবলছড়ি ও ভেদভেদি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। সকালে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন।
এসময় স্বাস্থ্যবিধি না মানার দায়ে এক ব্যক্তিকে এবং এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য আইনেও জরিমানা করা হয়। এসময় তিনি সর্বমোট ৮২০০ টাকা জরিমানা করেন। বিকেলে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন মিঠু।
মাস্ক না পরার অপরাধে ৪ জনকে জরিমানা করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়। করোনা সংক্রমনের ঝুঁকি কমাতে এবং জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন মিঠু।
