রাজস্থলী প্রতিনিধি ॥
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক পরিধান না করায় বাজারে আগত জনগণকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাঙামাটির রাজস্থলী উপজেলার নারামুখ পাড়া বাজার, বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার শেখ ছাদেক, সাথে ছিলেন রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান। তিনি মাস্ক না পরায় ৫ মামলায় ৫ জনকে জরিমানা করেন।
নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রামণ। তবে সংক্রমণ বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। পরিবহন, গণপরিবহণ ও বিভিন্ন জনসমাগমে মাস্ক না পরে অবাধে চলাফেরা করছে মানুষ। তাই করোনার প্রথম ধাপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্বিতীয় ধাপের মোকাবেলায় প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসন।
