বাংলাদেশে পর্যটনশিল্পে সর্ববৃহৎ ও প্রথম ছাত্র সংগঠন ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্টুডেন্ট কনফেডারেশনের (আইটিএসসি) নতুন কমিটির সাধারণ সম্পাদক নিবার্চিত হলেন ইউরোপীয়ান ইউনির্ভাসিটির অফ বাংলাদেশের ছাত্র নান্টু চাকমা।
সোমবার আইটিএসসি’র প্রদান উপদেষ্টা বদরুজ্জামান ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২০-২২ মেয়াদে ২২সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদন হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন শুভ্র হালদার এবং সাধারণ সম্পাদক নান্টু চাকমা। পর্যটনের বিকাশের লক্ষে ট্যুরিজমে অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার কথা ব্যক্ত করেছেন নতুন সংগঠনের নিবার্চিত সাধারণ সম্পাদক নান্টু চাকমা।
নান্টু চাকমা জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রমোদ কান্তি চাকমার পুত্র সন্তান। ছোট বেলা থেকে ভ্রমণপিপাসু ছিলেন নান্টু চাকমা। জুরাছড়ি ভূবনজয় সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রাঙামাটি সরকারি কলেজ থেকে এইচএসসি শেষ করে টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে ভর্তি হন নান্টু।
