রাঙামাটিতে নারীদের আত্মরক্ষার কৌশল শেখাতে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। তিন দিনব্যাপি এই আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মসূচি রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নবুনন’ বাস্তবায়ন করছে। বুধবার শহরের জিমনেশিয়াম প্রাঙ্গণে তিন দিনব্যাপী নারীদের আত্মরক্ষামূলক এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, কর্মশালা প্রশিক্ষক মাম রানা, স্বপ্নবুনন এর প্রধান সমন্বয়ক নাজিমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন সমন্বয়ক মেহেরিন নিগার রিমি।
প্রধান অতিথি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, বর্তমানে সমাজে নানা জায়গায় ধর্ষণ, যৌন নিপীড়নের ঘটনা ঘটছে। এখনো নারীদের হয়রানির শিকার হতে হচ্ছে। স্বপ্ন বুননের এমন উদ্যোগে নারীদের নিজেদের আত্মরর্ক্ষা নিজেরাই করতে পারবে। যেকোন সময়ে একা থাকলেও তাকে নিয়ে পরিবার আর উদ্বিগ্ন হবে না। তিনি স্বপ্নবুনন’র এমন উদ্যোগকে সাধুবাদ জানান।
প্রধান সমন্বয়ক নাজিমুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, সহিংসতার বিরুদ্ধে মেয়েদের আত্মবিশ্বাসী করে তুলতে আত্মরক্ষার কৌশল শেখানোর লক্ষ্যে আমাদের এই আয়োজন। কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
এসময় স্বপ্ন বুননের স্বেচ্ছাসেবী আলী আশরাফ, ছালেহ আহমেদ, রিমন, রাসেল, নোবেল, আফরিন হক, নাহিম উদ্দিন, আসিফ, ইম্মি, সাইমুন, মোস্তাফিজ, রাব্বি, জিসান, শাহেদ, ফয়সাল, মুনিরা, জান্নাত, অপি সাহা, প্রিয়া, নিলয়, আফিয়া, নিজামসহ অনান্যরা স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।(বিজ্ঞপ্তি)
