‘আর নয় করোনা ভয়, থাকবো সচেতন করবো জয়’ এই শ্লোগানে রাঙামাটির অন্যতম সামাজিক সংগঠন ‘প্রিয় রাঙামাটি’ সচেতনতামূলক কর্মসূচি পালন করে। মঙ্গলবার রাঙামাটি পার্কের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন সচেতনতামূলক প্লে-কার্ড হাতে ‘প্রিয় রাঙামাটি’ এর স্বেচ্ছাসেবীরা সর্বস্তরের মানুষদের সচেতন করেন এবং পার্কে ঘুরতে আসা সকল বয়সী মানুষদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করানো হয়, ইভেন্ট চলাকালীন সময়ে রাঙামাটির জেলা প্রশাসক মামুনুর রশিদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান উপস্থিত হন।
এসময় জেলা প্রশাসক মহোদয় ও চেয়ারম্যান বলেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আসলেই সময় উপযোগী, এবং এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখতে উদ্বুদ্ধ করেন অতিথিদ্বয়।
ইভেন্টের কো-অর্ডিনেটর প্রিয়া হক জানান, করোনাকালীন সময়ে মানুষদের একটু অসাবধানতাই সকলকে করোনা ঝুঁকিতে ফেলতে পারে, তাই আমরা সকলকে সাবধান এবং সচেতন করার উদ্দেশে এই কর্মসূচি পালন করেছি।
এই কর্মসূচিতে কো-অর্ডিনেটর প্রিয়া হক, আজাদুল হক জিসাত, নোবেল মল্লিক এবং আফরা ইবনাত রিয়া এর নেতৃত্বে অংশগ্রহণ করেন ফাতেমা তুজ জোহরা রেশমী (প্রতিষ্ঠাতা সভাপতি), শাহাদাত হোসেন শিকদার(সাধারণ সম্পাদক), ইকবাল আহম্মেদ তালুকদার রিজুয়ান, তাজুল ইসলাম রাজু, আনোয়ার হোসেন কায়সার, সোহেল চাকমা, তানিয়া আক্তার, মায়েচিং মারমা, বিশাল চৌধুরী সানি, পূর্না, বিশ্বজিৎ, স্বাধীন, রিজভীসহ আরো অনেকে। কর্মসূচি সমাপ্তিকালীন সময়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমী বলেন, প্রিয় রাঙামাটি সব সময় মানুষের ভালোর জন্য কাজ করে। আর এই কর্মসূচি অদূর ভবিষতেও চলমান থাকবে।(বিজ্ঞপ্তি)
