পুষ্টি জ্ঞান ছড়িয়ে দিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কর্মকর্তাদের নিয়ে নিউট্রেশন সেনসেটিভ প্রোগ্রামিং প্রশিক্ষন শুরু হয়েছে। এর আয়োজন করেছে লিডারশীফ টু এনসিউর এডুইকুয়েট (লীন) নামে একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। রবিবার সকালে কৃষি গবেষনা কেন্দ্রের সম্মেলন কক্ষে দু‘দিনব্যাপী প্রশিক্ষনের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষন ইন্সটিটিউট (বারটান) এর নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান, কৃষি গবেষনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সি রাশীদ আহমেদ, বিএনএনসি‘র উপ-পরিচালক ডা. নাজমুস সালেহীন, বারটান এর উর্ধতন প্রশিক্ষক রাজু আহমেদ, লীন এর টেকনিক্যাল সমন্বয়কারি আজিজুল্লাহ আল মাহমুদ, লীনের জেলা ব্যবস্থাপক নিখিল চাকমা, লীন এর জেলা সমন্বয়কারি হেপী দেওয়ান প্রমূখ।
বক্তারা পুষ্টিসমৃদ্ধ কৃষিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রামে সমন্বিত কাজ করার ওপর জোর দেন। তারা কৃষি নির্ভর পুষ্টিকর খাবার সহজতর করতে গুরুতারোপ করেন। এক্ষেত্রে প্রয়োজনে সহজশর্তে ঋণ সুবিধা নিশ্চিত করার আহবান জানান।
প্রশিক্ষনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ ও কর্মকর্তারা অংশ নিয়েছেন।
Previous Articleফুটপাতে মালামাল রাখলেই জব্দ করবে প্রশাসন
Next Article ধর্ষনের বিরুদ্ধে যূথবদ্ধ প্রতিবাদ রাঙামাটির নারীদের
