বান্দরবানে ধর্ষকের বিচারের দাবিতে মৌন মিছিল-মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে ‘আসুন রুখে দাঁড়াই, ঐক্যবদ্ধ হই, নির্যাতিতাদের কান্না আর নয়’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বান্দরবানে সম্মিলিত সচেতন নাগরিক সমাজের ব্যানারে নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ এবং নারী নির্যাতন কারীদের দ্রæত বিচার ও দৃষ্টান্তরমূলক শাস্তির দাবীতে জেলা শহরে মৌন মিছিল করেছে বিভিন্ন স্তরের নারী পুরুষেরা।
মধ্যমপাড়া থেকে মৌন মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং উন্নয়ন সংস্থা’সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের কর্মীরা। এসময় অন্যান্যদের মধ্যে মহিলা নেত্রী সুচিত্রা তঞ্চঙ্গ্যা, মানবাধিকার নেত্রী ডনাই প্রæ নেলী, সাংস্কৃতিক নেত্রী শিরিন খানম, আইনজীবি সারা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মানবাধিকার নেত্রী ডনাই প্রæ নেলী অভিযোগ করে বলেন, বিচার হয় না বলেই বাড়ছে ধর্ষণ এবং নারী নির্যাতন। প্রভাবশালীদের আশ্রয় প্রশ্রয়ে ধর্ষণকারীরা আইনের ফাঁকফোকড়ে বেড়িয়ে যায়। ধর্ষকের বিচারের দাবিতে আজ সারাদেশ একযোগে আন্দোলনে নেমেছে। প্রধানমন্ত্রীর উচিত মা-বোনের ইজ্জত ধর্ষকদের হাত থেকে রক্ষায় এখনি কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করা।
