বান্দরবানে ভ্রাম্যমান আদালতে অভিযানে ফার্মেসি থেকে সরকারি ওষুধসহ বিদেশি নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়েছে। ড্রাগ ও মাদকদ্রব্য আইনে ৪টি মামলা করা হয়েছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটন শহর বান্দরবান বাজারের ঔষুধের ফার্মেসিতে এবং জাদী পাড়ায় দুটি বাড়িতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী, পৌরসভা এবং স্বাস্থ্য বিভাগের কর্মচারীরাও উপস্থিত ছিলেন। অভিযানে ভ্রাম্যমান আদালত বাসন্তী ফার্মেসি থেকে সরকারি হাসপাতালের ওষুধ, নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ জব্দ এবং পাহাড়িকা ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ, নেশা জাতীয় বিদেশি ওষুধ উদ্ধার করেন। এসময় দুটি ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং ৩ হাজার টাকা জরিমানা করা হয়। নিষিদ্ধ ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ড্রাগ আইনে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২টি মামলা করা হয়েছে। অপরদিকে শহরের জাদী পাড়ায় দুটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য তৈরি ও বিক্রির দায়ে দুজনকে ৮শ টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) আলীনূর খান জানান, ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ফার্মেসি এবং দু’জন ব্যক্তির বিরুদ্ধে ৪টি মামলা করা হয়েছে। এদের কাছ থেকে ৮ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

১ Comment
Rangamati te o available ae drisso, agulor sate kara jorito tader atok kre penalty bebosta kra hok