শুভসংঘের আগামী কর্মপরিকল্পনা নির্ধারণ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা ও এক বৈকালিক আনন্দ-আড্ডা কর্মসূচী পালন করেছে রাঙামাটি জেলার কাউখালী উপজেলা শুভসংঘ। আড্ডায় কালের কণ্ঠ’র উপজেলা প্রতিনিধি জয়নাল আবেদীন এর উপস্থিতিতে কাউখালী উপজেলা শুভসংঘের সভাপতি এম এইচ ইকবাল সংগঠনের আগামী কর্মসূচি নিয়ে আলোচনা করেন। সভায় সবার সস্মতিতে আগামী সপ্তাহে বৃক্ষরোপণ কর্মসূচি এবং অক্টোবর মাসে প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকেয়া আক্তার, প্রচার সম্পাদক জাকির হোসেন, সদস্য রাশেদুল ইসলাম প্রমুখ
Previous Article‘পুলিশ জনগণের বন্ধু ছিল এবং থাকবে’
Next Article পাঁচ তারকা হোটেল হচ্ছে বান্দরবানে
