এখনো নিয়মিতই শনাক্ত হচ্ছে করোনা রোগী, মৃত্যুর মিছিলও থেমে নেই, কিন্তু প্রান্তিক মানুষের সচেতনতা একদম কমে গেছে বললেই চলে, মুখে মাস্ক ছাড়াই চলে দৈনন্দিন জীবনের নিয়মিত সকল কার্যক্রম।’
তাই বাংলাদেশ ছাত্রলীগ রাঙামাটি পৌর ও সদর উপজেলা শাখার উদ্যোগে রাঙামাটি শহরজুড়ে পালিত হচ্ছে মাস্ক ব্যবহার সচেতনতামূলক কর্মসূচী।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা বাবু দীপংকর তালুকদার এমপি ও সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর এর সার্বিক সহযোগিতায় মাস্ক ব্যবহারের গুরুত্ব, মাস্ক ব্যবহারে জনগণকে উৎসাহিত করা, মাস্ক বিতরণ এবং জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করছে দেশের ঐতিহ্যবাহি ছাত্র সংগঠনটির পৌর,সদর উপজেলা ও জেলা শাখার(একাংশ) নেতাকর্মীরা।
কর্মসূচীতে উপস্থিত হয়ে সংহতি জানিয়েছেন রাঙামাটি জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, রাঙামাটি পৌর আওয়ামীলীগ নেতা মোঃ হারুন, রাঙামাটি পৌরশাখা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তালেব, সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন ইমন, সহ-সভাপতি সুভাষ মল্লিক, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক জগন্নাথ ভদ্র।
ছাত্রলীগের নেতাদের মধ্যে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ সভাপতি পলাশ বড়ুয়া, দীপায়ন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী (বাপ্পা), মাইনুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক শারমীন আক্তার সোমা, দপ্তর সম্পাদক নুর আলম, উপ-দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম স্বাধীন, অর্থ সম্পাদক পিকুল চাকমা, সহ সম্পাদক আশরাফুল হক তুষার, সুমন দাশ ববি, সদস্য মেজবাহ উদ্দিন আকবর, ওবায়দুল হক তুষার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক অপু শ্রীং লেপচা, সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বেলাল হোসেন রুবেল, প্রচার সম্পাদক বনি মাহমুদ, সহ সম্পাদক মোঃ জোবায়ের, রাঙামাটি সরকারি কলেজ শাখার সাবেক দপ্তর সম্পাদক মোঃ সোহেল, আইন বিষয়ক সম্পাদক মোঃ শাওন, অর্থ সম্পাদক সাব্বির রহমান, উপ পাঠাগার বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, সদস্য আরিফুল ইসলাম মানিক, সাইদুল ইসলাম, পাপড়ি বড়ুয়া, রূপালী ধর, জোবায়দা খানম নূহা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নেতা আকিব মাহমুদ হাসান, জাকির হোসেন, জয়তু বড়ুয়া তুর্না, ১নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ জেলা, পৌর ও সদর উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা সাধারন মানুষকে মাস্ক ব্যবহার সম্পর্কে সচেতন করেন এবং যারা মাস্ক পড়া ছিলেন না তাদের মাস্ক পড়িয়ে দেন।
