পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে রাঙামাটির বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
মঙ্গলবার বেলা ১২ টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের নেতৃত্বে শহরের বনরুপা, রির্জাভ ও তবলছড়ি বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্য নির্ধারিত দামে বিক্রির জন্য নির্দেশনা প্রদান করেন একই সময় মুদি, মাছ ও মাংসের দোকানগুলোতে মূল্য তালিকা না থাকায় কয়েক দোকানিকে মৌখিকভাবে সর্তক করা হয়।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. আরিফুর রহমান জানান, করোনা প্রতিরোধে জনগণকে মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব রেখে চলাচলের বিষয়টি নিশ্চিত করতে মোবাইল কোর্ট মাঠে কাজ করছে। প্রশাসনের নিয়মিত কাজের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং এটি চলমান থাকবে।
