রাঙামাটি জেনারেল হাসপাতালে ইস্পাহানি গ্রæপের পক্ষ থেকে করোনা রোগীদের সেবা প্রদানের জন্য অক্সিজেন সিলিন্ডার, চিকিৎসাদের সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে এক অনুষ্ঠানে মাধ্যমে সিভিল সার্জন বিপাশ খীসার নিকট এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। সুরক্ষা সামগ্রীর মধ্যে ০৩ সেট অক্সিজেন সিলিন্ডার, এন- ৯৫ মাস্ক ২০ পিচ, কেএন-৯৫ মাস্ক ৮০ পিচ।
এসময় উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের উইং ম্যানেজার নুর নবী, বিভাগীয় ম্যানেজার আবদুস সালাম ও আবু হেনা মোস্তফা হেলাল, জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর প্রমুখ।
এসময় ইস্পাহানি গ্রæপের টি লিমিটেডের উইং ম্যানেজার নুর নবী জানান, আমাদের আয়ের উল্লেখযোগ্য অংশ দেশের সামগ্রিক স্বাস্থ্য ও শিক্ষাখাতে ব্যয় করে থাকি। বর্তমানে করোনা মোকাবিলায় সারাদেশের ন্যায় রাঙামাটি হাসপাতালেও অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী হস্তান্তর করলাম।
সিভিল সার্জন ডা. বিপাশ খীসা ইস্পাহানি গ্রæপকে এই মানবিক সেবায় এগিয়ে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
