আরো দুই বছরের জন্য রাঙামাটি পূজা উদযাপন পরিষদের বর্তমান কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। শুক্রবার সকালে শহরের জগদ্ধাত্রী মন্দিরে পরিষদের এক সভায় বর্তমান কমিটিকে আরো দুই বছর কার্যক্রম চালিয়ে যাওয়ার দায়িত্ব দেয়া হয়। বর্তমানে পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে ও সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন দায়িত্ব পালন করছেন।
রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য ত্রিদিব কান্তি দাশ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্ত, কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, রাঙামাটি পৌর এলাকা, বিভিন্ন উপজেলার মন্দিরসমূহের নেতৃবৃন্দ, পুরোহিত কল্যাণ সমিতির সভাপতি নির্মল চক্রবর্তী প্রমুখ। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক লিটন দেবের সঞ্চালনায় এসময় বার্ষিক হিসাব-নিকাশ পেশ করেন কোষাধ্যক্ষ খোকন কুমার দে।
সভায় আসন্ন দুর্গোৎসবে পালনে যেসব নির্দেশনা দেয়া হয়েছে তা যথাযথ অনুসরণের মাধ্যমে করোনা এই মহামারিকালে বাঙালি হিন্দুদের প্রধান এই উৎসবটি সতর্কতার সাথে পালন করার আহŸান জানানো হয়। ‘করোনা মুক্ত পৃথিবী চাই’ এমনটাই হোক এবার মায়ের আরাধনা।
