রাঙামাটির লংগদুতে করোনা সংক্রমণের হার তুলনামূলক কম। উপজেলায় এ পর্যন্ত মাত্র সাতজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরই মাঝে রবিবার উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যান কর্মকর্তা ডা.অরবিন্দ চাকমা জানান,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের একজন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। তিনি জ্বর ও কাঁশিতে ভুগছিলেন। গত ১৮ তারিখে তাদের স্বামী-স্ত্রীর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রবিবার পাওয়া ফলাফলে ওই কর্মকর্তার করোনা পজিটিভ হলেও তার স্ত্রীর নেগেটিভ আসে। এ নিয়ে উপজেলায় সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন বলেন, করোনায় আক্রান্ত কর্মকর্তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তার বাসা লকডাউন করা হয়েছে। আমরা নিয়মিত তার খোঁজ খবর নিচ্ছি।
Previous Articleর্যাবের অভিযানে ৪১৭ লিটার চোলাই মদ সহ আটক ১
Next Article কারেন্ট জাল পোড়ালেন কাপ্তাই ইউএনও
