রাঙামাটির লংগদুতে এবার এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার পাওয়া ফলাফলে এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা।
নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ওই পুলিশ সদস্য জ্বর ও সর্দিতে ভুগছিলেন। গত ১৭ তারিখে তার নমুনা পাঠানো হয় চট্টগ্রামে। ১০ দিন পরে পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ নূর জানান, আক্রান্ত পুলিশ সদস্য বর্তমানে সুস্থ আছেন। তাকে তার বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।
উল্লেখ্য লংগদুতে এ নিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬ জন। তাদের মধ্যে ৫ জন সুস্থ হয়েছেন। সুস্থ হওয়া পাঁচ জনের মধ্যে ২ জন শ্রমিক ও ৩ জন স্বাস্থ্যকর্মী।
Previous Articleবাঁশের ব্যারিকেড দিয়ে মোড়ে মোড়ে পাহারা
Next Article বান্দরবানে গৃহপরিচারিকার লাশ উদ্ধার, আটক ২
