রাঙামাটি শহরের রিজার্ভবাজারে প্রকাশ্যেই গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার সকালে শহরের রিজার্ভবাজার লঞ্চঘাটে মাংস বিক্রি করছিলো ওই ব্যক্তি। বিক্রিত মাংসকে তারা গরুর মাংস বললেও ক্রয় করা একাধিক ব্যক্তির সন্দেহ হলে তারা চ্যালেঞ্জ করে। পরে পুলিশ-সেনাবাহিনীসহ রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সেখানে গিয়ে প্রমাণ পায় যে, বিক্রিত মাংসগুলো গরুর নয়,ঘোড়ার। তাৎক্ষনিকভাবেই তাদের দুজনকে ৭ দিনের কারাদন্ড প্রদান করে আদালত।
জানা গেছে,অভিযুক্ত দুইজনই রাঙামাটির লংগদু এলাকার বাসিন্দা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানিয়েছেন, ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুসারে এই দন্ড দেয়া হয়। 
