রাঙামাটি শহরের আসামবস্তি ও রাঙাপানি এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মদ ও মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস করা হয়েছে। এর সাথে জড়িতদের নগত ১৩ হাজার ৫০০ টাকা জরিমানাও করেছে আদালত।
রবিবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের কর্মকর্তা,সেনাবাহিনী ও পুলিশ নিয়ে এই অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা মুশতারি।
ভ্রাম্যমান আদালত তৈরি করা ১০ লিটার মদ এবং মদ তৈরির উপহরণসহ বেশ কিছু হাড়ি আটক করে,যাতে প্রায় ৬০০ লিটার মদের উপকরণ ছিলো।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা মুশতারি জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৪২ ধারায় এই জরিমানা করা হয়। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
Previous Articleরাঙামাটিতে আক্রান্তের হার ৯.৮০%, নমুনা সংগ্রহ ০.২৯%
Next Article বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলো তৎময় চাকমা
