খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা যুবলীগের সভাপতি আল আমিন-এর মেয়ে ও ভাগ্নির পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা তিনটার দিকে উল্টাছড়ি এলাকায় এই হৃদয়বিদারক সলিলসমাধির দূর্ঘটনা ঘটে।
আপন মামাতো – ফুফাতো বোন মো. সেলিম’র মেয়ে তৃষা (৮) ও আল আমিন-এর আফরোজা (৬) ৩য় ও ২য় শ্রেণিতে পড়তো। তারা বন্ধুদের নিয়ে পুকুর পাড়ে খেলাধুলা করছিলো। কখন তারা দূর্ঘটনয় পতিত হয় তা কেউ খেয়াল করেনি।
পরে একপর্যায়ে খেলার সাথী শিশুদের চিৎকারে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে পানছড়ি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান ও এসআই পার্থ রায় চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের স্বজনরা পুকুরে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিষ্পাপ শিশু দুটির মর্মান্তিক মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
