বান্দরবানে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের মুসলিম পাড়ায় প্রচন্ড ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে গোয়াল ঘরে আশ্রয় নেয়া বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম জানা যায়নি। এসময় গোয়ালের একটি পশু প্রাণীও মারা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ আইনশৃঙ্খলা বাহিনী। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর জানান, তিনটা সাড়ে তিনটার সময় বান্দরবানে মুসল ধারায় বৃষ্টি হয়। দমকা হাওয়ার সঙ্গে বিকট শব্দে বজ্রপাতও হয়। বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মারা গেছে গোয়ালের একটি পশুও।
