বান্দরবানে দুই শিশু করোনা আক্রান্ত হয়েছে। বুধবার নমুনা পরীক্ষায় তারা পজিটিভ সনাক্ত হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষায় বান্দরবানের ২ জন শিশু করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। এরা হলেন-লামা উপজেলার ৪ বছরের এক ছেলে শিশু এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ বছরের এক কন্যা শিশু।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়ালো ৩৭ জনে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৪ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১৬ জন। বুধবার পর্যন্ত নমুনা ৮৯২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে সাতটি উপজেলার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা জানান, বুধবার ২ জন শিশুর করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত ৩৭ জন। প্রতিদিনই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। আরও সাড়ে চারশ নমুনার রিপোর্ট পাইনি। বৃহস্পতি-শুক্র দুদিন ল্যাবে পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে।
