করোনা সংকটে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে মানবিক ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর। মঙ্গলবার (১৯ মে) দুপুরে নারিচবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজ অর্থায়ণে দেড় শতাধিক অসহায় পাহাড়ী-বাঙ্গালী মানুষের মাঝে ত্রান ও ঈদ সামগ্রী বিতরন করেছেন। ইতিপূর্বেও করোনা সংকটকালে তিনি এক হাজার অসহায় মানুষকে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে পাশে দাড়িয়েছেন।
ত্রাণ বিতরণ কালে জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন, করোনা দুর্যোগময় মুহুর্তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রæতি বাস্তবায়নের নিমিত্তে এবং মাননীয় পার্বত্য বিষয়ক মন্ত্রী বাবু বীর বাহাদুর এমপি মহোদয়ের নির্দেশ মোতাবেক নিজ তহবিল থেকে অসহায় মানুষদের জন্য আমার এই ক্ষুদ্র সহায়তা। তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে সরকারের পাশাপাশি সাধ্য অনুযায়ী সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে সকলেই খাদ্য সহায়তা পাবে। তখন আর কোন কোন লোক না খেয়ে থাকবেনা ইনশাআল্লাহ।
ত্রাণ বিতরণের সময় বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোঃ লিয়াকত আলী, এএসআই হাবিব, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মংথোয়াইলা মারমা, ইউপি সদস্য আবদুর রহিম, ছাত্রলীগ সভাপতি ছালেহ নুর করিম রিপন সহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
