রাঙামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত উজ্জল দাশ (২৪) উপজেলার জালিয়াপাড়া গ্রামের মৃদুল দাশের ছেলে। নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার দুপুরে ঘরের ইলেকট্রিক্যাল যন্ত্র ঠিক করার সময় বিদ্যুৎপিষ্ট হয় উজ্জল। এ সময় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় বেসরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.আবু তালহা জানান, দুপুরে বিদ্যুতে পিষ্ট হওয়া এক যুবকের নিথর দেহ নিয়ে হাসপাতালে আসেন স্বজনরা। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
Previous Articleপ্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পাচ্ছেন ১৬০০ মানুষ
Next Article হাসপাতালের কোয়ারেন্টাইন থেকে পালালো যুবক !