মহামারি ‘করোনা’ ভাইরাস প্রতিরোধে খাদ্যসংকটে থাকা মানিকছড়ি উপজেলার ধর্মীয় গুরুর ইমাম,পুরোহিত ও ভান্তের মাঝে ব্যক্তি উদ্যোগে ত্রাণ-সামগ্রী বিতরণ করেছেন পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. জব্বার।
১০ মে সকাল সাড়ে ১১টায় ১ নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলার ৫০জন মসজিদের ইমাম ও ২০ জন পুরাহিত, ১০জন ভান্তের
নিজ উদ্যোগে ত্রাণ-সামগ্রী ২০কেজি চাউল,১ কেজি তেল বিতরণ করেন জেলা পরিষদ সদস্য ও মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ. জব্বার।
ত্রাণ-সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ আমির হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মোহন, মো. আবুল কালাম আজাদ,উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, ইউপি সদস্য মো. আবদুল মান্নান, মো. কামাল হোসেন, মো. সফিকুল ইসলাম, সচিব মো. মোশারফ হোসেন মজনুসহ ৫০জন মসজিদের ইমাম, ২০জন মন্দিরের পুরোহিত, ১০জন ক্যায়ং এর ভান্তেরা উপস্থিত ছিলেন।
করোনার দুর্যোগ মূহুর্ত্বে ত্রাণ-সহায়তা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ধর্মীয় গুরুরা। রমজান এবং করোনায় ক্ষতিগ্রস্থ সময়ে ধর্মীয় গুরু ভান্তের ’দের মূল্যায়ন করায় উপজেরায় বেশ প্রশংসা কুড়িয়েছেন এ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি।
Previous Article ১৬০ পরিবারকে ত্রান সহায়তা ওয়াগ্গা বিএনপির
Next Article স্প্যানিস ফ্লু থেকে কোভিড-১৯ : পেছনে ফিরে দেখা
