রাঙামাটিতে পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও করণীয় সংক্রান্ত প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের সভাপতিত্বে জেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে প্রবল বর্ষণে পাহাড় ধসে রাঙামাটি ব্যাপক ক্ষতি ও প্রাণহীন ঘটনায় সাধরণ মানুষের মত্যু হয়। এবছর মৌসুমে শুরুতেই সকল বিভাগের প্রস্তুত রয়েছে বলে সভাকে অবহিত করা হয়।
জেলা প্রশাসক জানান, এবছর পাহাড় ধসসহ যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কুইক রেসপন্স টীম গঠন করা হয়েছে। যেখানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসসহ ২ শতাধিক স্বেচ্ছাসেবক ২০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
প্রসঙ্গত ২০১৭ সালে প্রবল বর্ষণে পাহাড় ধসে ১২০ জনের প্রাণহানীর ঘটনা ঘটে।
