রাঙামাটি শহরের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচাল না করেছে রাঙামাটি জেলা প্রশাসন। শুক্রবার সকালে শহরের রিজার্ভ বাজার, বনরুপা ও তবলছড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এক ফার্মেসী, এক মুদি দোকানি, এক খাবারের হোটেল ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোয় ২ জনকে জরিমানা করা হয়।
সকালে রিজার্ভবাজারের পাহাড়িকা কাউন্টার এলাকা থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে কাচাঁ বাজার, চেঙ্গীমুখসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসনের ও আইনশৃঙ্খলাবাহিনীর একটি টিম।
এই সময় আসন্ন রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন দোকানে দ্রব্যমূল্যের দাম মনিটরিং ও সামাজিক দুরত্ব সঠিকভাবে মানতে জনগণকে উৎসাহিতকরণে কাজ করে টিমটি।
মোবাইল কোর্ট পরিচালনা কালে এক ফার্মেসীকে কয়েকবার সর্তক করার পরও দোকানে লোকজনের জটলা দেখে সংক্রমণ ব্যাধি আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্তে¡ও এক হোটেলে চা বিক্রির অভিযোগে ২ হাজার টাকা জরিমানা, এক মুদিদোকানীকে ৩হাজার টাকা জরিমানা করা হয় এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোয় ২জনকে ৫শত টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান জানিয়েছে, আসন্ন রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও সামাজিক দুরত্ব নিশ্চিত করণে আমরা দুইটা মোবাইল কোর্ট একসাথে কাজ করছি। আজকে রিজার্ভ বাজারে আমরা বিভিন্ন আইনে তিন প্রতিষ্ঠানকে ও দুই মোটরসাইকেল আরোহীকে জরিমানা করে সর্তক করেছি।
একইভাবে শহরের বনরুপা ও তবলছড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসনের আলাদা দুইটি টিম। তবে এইসব এলাকায় জনগণকে আইন মানতে সর্তক করা হলেও কাউকে জরিমানা করা হয়নি বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ।
Previous Articleঘরবন্দী জীবন যেভাবে কাটছে তাদের
Next Article রাঙামাটিতে তৈরি হচ্ছে রেশন কার্ডের তালিকা
