খাগড়াছড়ির দীঘিনালায় ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় এক সাইকেল আরোহি নিহত হয়েছেন। নিহত অমিয় শংকর চাকমা (৬০) উপজেলার কবাখালী ইউনিয়নের মৃত হেমচন্দ্র চাকমার ছেলে।
প্রত্যক্ষ্যদর্শি ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, বুধবার রাত আটটার দিকে লারমা স্কোয়ার বাজার থেকে বাই সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন অমিয়। মাঈনী রিসোর্ট এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সার চাপায় গুরুতর আহত হন তিনি। উপজেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দীঘিনালা থানার দ্বীতিয় কর্মকর্তা এস আই ফয়জুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এব্যপারে কেউ অভিযোগ করেনি, করলে ব্যবস্থা নেওয়া হবে।