বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে পাহাড়ীদের মাঝে সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বান্দরবান সদরেরর হাতিভাঙ্গা পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার মো: জেনারেল যুবায়ের সালেহীন আনুষ্ঠানিক সামগ্রীলো বিতরণ করেন।
হাতিভাঙ্গা পাড়া প্রধান কার্বারী বাদুহা ত্রিপুরা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বান্দরবান সেনা রিজিয়নের জিএসও-টু মেজর মেহেদি হাসান, বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটের পরিচালক মংহ্নচিং মারমা, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।
পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান নিজস্ব পোষাক এবং ভাষায় নাচে গানে মাতিয়ে তোলেন তরুন তরুনী শিল্পীরা। অতিথিদের বরণ করে পাড়ায় র্যালীর আয়োজন করে পাড়ার লোকজনেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রীগেডিয়ার মো: জেনারেল যুবায়ের সালেহীন বলেন, পার্বত্যাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর প্রত্যেকের নিজস্ব সংস্কৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। সেনাবাহিনী এ অঞ্চলের শান্তি শৃঙ্খলার পাশাপাশি প্রত্যক জাতীগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় সর্বাত্মক সহযোগীতার চেষ্টা করেন। বিষয়টি উপলব্ধি করে হাতিভাঙ্গা পাড়ায় সংগীত চর্চায় সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
