রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গ-সংগঠনের উদ্যোগে নিজ কার্যালয়ে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ এর নেতৃত্বে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ জানান, সংগঠনের নেতৃবৃন্দের ব্যক্তিগত সহায়তার মাধ্যমে শতাধিক পরিবারের মাঝে ৫কেজি চাল, ১কেজি আলু, আধা লিটার ভোজ্য তেল, আধাকেজি লবণ ও আধাকেজি পেঁয়াজ বিতরণ করা হয়েছে।
Previous Articleমানুষের মন জয় করা এক মানবতার ফেরিওয়ালা প্রশাসক
Next Article বাড়ীতে বসেই ‘মোমো’ বানাবেন কি করে ?
