কোভিড-১৯ খ্যাত করোনা ভাইরাসের ভয়াবহতা বৃদ্ধির সাথে সাথে এর টেস্টেরও সুযোগও বেড়েছে। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে করোনা পরীক্ষা শুরু করার পর পার্বত্য রাঙামাটি থেকে পাঠানো প্রথম দুইজনের নমুনার ফলাফল নেগেটিভ এসেছিলো। এরপর যে ১০ জনের নমুনা সংগ্রহ করে সোমবার পাঠানো হয়েছিলো,বুধবার তাদের ফলাফল আসলে,দেখা যায় তার সবগুলোই নেগেটিভ, মানে সংগৃহীত নমুনাগুলোর মধ্যে কোন করোনা রোগী নেই। বুধবার আবার নতুন করে আরো সন্দেহভাজন ২৪ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোস্তফা কামাল।
এ পর্যন্ত রাঙামাটি থেকে পাঠানো ১২ জনের নমুনাই নেগেটিভ আসলো। এখন দেখার অপেক্ষা নতুন করে যে ২৪ জনের নমুনা পাঠানো হয়েছে তার ফলাফল কি আসে।
ডা: মোস্তফা কামাল জানিয়েছেন, আমরা চাইনা রাঙামাটিতে করোনা ধরা পড়ুক। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সামাজিক দুরত্ব রক্ষা ও মানুষকে বাসায় রেখে করোনা সংক্রমন থেকে দূরে রাখতে। তবুও নিয়মিতভাবেই নানা কারণে সন্দেহভাজনদের নমুন সংগ্রহ করে আমরা পরীক্ষা করছি। খুশির খবর হলো ,এখন অবধি কোন করোনা সংক্রমন হওয়া রোগি আমরা পাইনা।’
