রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি মেহেদী হাসান সোহেল ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র ৪০ বছর।
হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন সোহেল।
নিহতের স্বজনরা জানান, গত শনিবার হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআর-এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে লংগদু উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি বারেক সরকার ও সাধারন সম্পাদক বাবুল দাশ বাবু,সোহেলে অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়ে,মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন।
মাইনীমুখ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান সোহেল এর অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে লংগদু প্রেসক্লাব।
পৃথক এক বিবৃতিতে লংগদু উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক,সাধারন সম্পাদক রাশেদ খান, রাজু ও সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ আওয়ামীলীগ নেতা সোহেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন।
লংগদু মডেল কলেজ ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম অপু ও সাধারন সম্পাদক তারেক রায়হান পৃথক বিবৃতিতে মাইনীমুখ আওয়ামীলীগের পরীক্ষিত নেতা মেহেদী হাসান সোহেল এর অকাল মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তার মৃত্যুতে লংগদু আওয়ামীলীগ পরিবার এক নিবেদিতপ্রাণ নেতাকে হারালো।
