পৃথিবী আজ উন্নত যুগে
মধ্যযুগেতো নয়
এ যুগেতো গাওয়ার কথা
মানবতার জয়।
এমন যুগে মানুষ সুখে
করবে জীবন পার
তবে কেন আজ এ যুগেও
মানবতার হার?
মায়ানমারে অত্যাচারে
করছে সময় পার
রোহিঙ্গা বলে কেন তাদের
এতো অবিচার?
গৃহ হারা জমি হারা
সর্বহারা হয়ে
পালাচ্ছে আজ এদিক ওদিক
প্রানটি হাতে নিয়ে।
দিন যায় রাত যায়
ভয়ের নাইকো শেষ
স্বাদ করেকি ছাড়ে কেও
নিজেই নিজের দেশ?
নারী জাতীর সম্মান নিয়ে
খেলছে ছিনিমিনি
ভাবতে গেলেও এসব কথা
চোখে আসে পানি।
কেমন করে একটি দেশ
নিজের ইচ্ছে মত
মারছে মানুষ অকাতরে
পশুপাখির মত!
বড় বড় দেশেতো আজ
শক্তির বাহাদুরি
এমন অত্যাচারে কেমন করে
থাকেরে চুপ করি!
এতো অত্যাচারেও কেমন করে
বিশ্বে ফোটে ফুল
ঝড়ে পড়ুক গাছের পাতা
ভাঙুক নদীর কূল
প্রতিবাদের উঠুক ঝড়
রোহিঙ্গাদের লাগি
অত্যাচারের বিরুদ্ধে আজ
বিশ্ব উঠুক জাগি।
Previous Articleপলাশ বড়ুয়ার ছড়া- ‘বর্বরতা’
Next Article কাপ্তাই বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহার দাবি