রাঙামাটি পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামালউদ্দিন এর একমাত্র কন্যা সারা জামাল। শহরের লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের কেজি শ্রেণীর এই ক্ষুদে শিক্ষার্থী প্লাস্টিকের ব্যাংকে নিজের জমানো ছোট্ট বরাদ্দই বৃহস্পতিবার তুলে দিলেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের হাতে। এসময় সারা’র চাচ্চু কামাল হোসেন উপস্থিত ছিলেন।
কত টাকা আছে ছোট্ট সারা’র ওই ছোট্ট প্রাস্টিকের ব্যাংকে জানেনা কেউই।টাকা অংকে হয়তো সেটা অনেক বেশিও হবেনা। তবুও করোনায় সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসকের নিজের ছোট্ট সঞ্চয় তুলে দেয়ার মধ্যে দিয়ে সারা যেনো পুরো জেলার বিত্তবানদের লজ্জাই দিলেন ! এই সময় আবেগে আপ্লুত হলেন জেলা প্রশাসকও ।
Previous Articleকাপ্তাইয়ে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
Next Article নিম্নআয়ের মানুষের পাশে রাঙামাটি সদর বিএনপি
