পার্বত্য শহর রাঙামাটিতে নায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। রাঙামাটিতে টিসিবি চারটি পণ্য বিক্রয় করছে । এর মধ্যে সয়াবিন তেল ৮০টাকা লিটার, চিনি ৫০টাকা, মশুর ডাল ৫০ টাকা একং পেয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
বুধবার সকালে রাঙামাটি শহরের তবলছড়ি বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মানুনুর রশিদ, এ সময় আরও উপস্থিত ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর ( এনডিসি) উত্তম কুমার দাশ, নির্বাহী ম্যাজিস্ট্রে পল্লব হোম দাশ।
এসময় টিসিবি ডিলার ঝিল্লোল মজুমদার বলেন- আগে আমরা ফিরতি ট্রাকে পণ্য নিয়ে আসতাম এতে খরচ কম হত। কিন্তু এখন রাঙামাটি থেকে গাড়ি নিয়ে গিয়ে পণ্য আনতে হয়, ফলে খরচ বেশি হচ্ছে। 
জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেছেন, রাঙামাটি শহরের সব স্থানেই টিসিবি পণ্য বিক্রয় করা হবে। তবে টিসিবি পণ্য আনতে খরচ বেশি হয় তাহলে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়াতা দেয়া হবে। তারপরও এই পণ্য বিক্রয় অব্যাহত রাখতে হবে।
