রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের আরো তিন পাড়ায় ছড়িয়ে পরেছে হাম। এছাড়াও এলাকাটি সহ তার আশপাশে আরো বেশ কিছু এলাকায় ঠান্ডা জনিত সর্দি কাশিতে ভুগছেন আরো বেশ কিছু শিশু বলে জানিয়েছেন বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আহসান হাবিব জিতু।
তিনি জানান, বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের সাতনম্বর পাড়া, শিবপাড়া, বড়ইছড়িতে আরো ৫শিশু আক্রান্ত হয়েছেন হাম সদৃশ রোগে। আমরা সেসব জায়গায় মঙ্গলবার সকালে পরিদর্শন করেছি। আক্রান্ত এলাকাগুলোতে পুষ্টিকর ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এছাড়াও সর্দি কাশি ঠান্ডাজনিত কারণে আরো বেশ কিছু শিশু অসুস্থ আছে। কিন্তু তাদের হামের উপসর্গ নেই বলে মনে করছে স্বাস্থ্যকর্মীরা।
এই নতুন আক্রান্ত এলাকাগুলোতে একটি মেডিকেল টিম এ্যাম্বুল্যান্সসহ কাজ করছে। তাদের অবস্থার অবনতি হলে যাতে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা যায়। এই নিয়ে দুইটি মেডিকেল টিম কাজ করছে হাম সদৃশ্য রোগে আক্রান্ত এলাকাগুলোতে।
এই বিষয়ে রাঙামাটি সিভিল সার্জন ডা: বিপাশ খীসার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আজকের কোন রিপোর্ট আমার কাছে এখনো আসেনি, আসলে বলতে পারবো। গত কালকের রিপোর্ট অনুসারে এই হাম সদৃশ্য রোগে ১৫৬ শিশু আক্রান্ত হয়েছিলো।
Previous Articleরাঙামাটিবাসির পাশে ছাত্রলীগ-ছাত্রদল-ছাত্র ইউনিয়ন
Next Article হঠাৎ পাহাড়ে কেন ছড়ালো হাম ?
