মহামারি করোনাভাইরাস এর কারণে বেকার দিনমজুর হত দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ালো বনরুপা স্পোর্টিং ক্লাবও। মঙ্গবার শহরের এই ক্লাবটির উদ্যোগে হতদরিদ্র ৩০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারকে চাল,তৈল,ডাল, আটা, পেয়াজ ও সাবান বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু তৈয়ব।
খাদ্য সামগ্রী মানুষের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দেয় বনরূপা স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা পলাশ বড়ুয়া, মোঃ অলি আহাদ, মঈন উদ্দিন, রবিউল ইসলাম, সৌরভ মজুমদার, আবুল বশর, আলী হোসেন ও মোঃ ইসহাক।
বনরূপা স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা বলেন খেলাধুলার পাশাপাশি ক্লাবটি তাদের নিজ উদ্যোগে এই বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, আগামীতেও এ প্রচেষ্টা অব্যহত থাকবে বলেও জানান তারা।
