করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ মানুষের হাত ধোয়ার ব্যবস্থা ও সড়কের পরিবেশ দূষণমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয় লংগদু উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে।
রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. সাগর চৌধুরী, লংগদু উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ ও লংগদু উপজেলা রেডক্রিসেন্ট যুব ইউনিটের নেতৃবৃন্দ।
সার্বিকভাবে সহযোগিতা করেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মইনুল আবেদীন, অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নূর।
লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু বলেন, ২৯৯নং সাংসদ দীপংকর তালুকদারের নির্দেশে আমরা দলীয় লোকজন করোনা ভাইরাস প্রতিরোধ নিয়মিত মাঠে কাজ করে যাচ্ছি। গত কাল শনিবার থেকে হত দরিদ্র, নিন্ম আয়ের শ্রমজীবি মানুষ করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়েছে। তাদের দু:খ লাঘবের জন্য বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। সাথে করোনা ভাইরাস সংক্রান্ত সচেতনা করা হয়। সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করে থাকে।
তিনি আরো জানান, প্রতিদিন জরুরী প্রয়োজনে মানুষ বাজারে আসছে। তাই তাদের সুবিধার জন্য কয়েকটি পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা রেখেছি এবং উপজেলার প্রধান সড়কের পরিবেশ দূষণমুক্ত রাখতে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।
