হ্রদ পাহাড়ের শহর পার্বত্য জনপদ রাঙামাটি জেলা শহরের বিভিন্ন অলিগলিতে বহিরাগতের প্রবেশ ঠেকাতে নজর রাখছেন এলাকাবাসী, অনেক জায়গায় গলিরমুখে দেয়া হয়েছে ব্যারিকেড। কভিড- ১৯ নভেল করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে আবার অনেকে দলবেঁধে পরিষ্কার করছেন নিজ নিজ বাসার সামনের সড়ক, কেউ বা ছিটাচ্ছেন জীবাণুনাশক ঔষধ।
শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্নস্থানে নিজ নিজ এলাকার লোকজন দলবেঁধে সড়ক পরিষ্কার ও ধৌত করার খবর পাওয়া গেছে নানা সূত্রে।
রিজার্ভ বাজার পোড়াপাহাড় এলাকায় গীতাশ্রম মন্দিরের সামনের অংশের পাশ দিয়ে যাওয়া সড়কে বহিরাগত প্রবেশ ঠেকাতে দেয়া হয়েছে ব্যারিকেড, পরিষ্কার করা হয়েছে সে সড়কটি ও পাশের সড়কটি, এলাকাবাসীর উদ্যোগে। একইভাবে মন্দিরটির পিছনের অংশে মহসিন কলোনী এলাকার প্রবেশ মুখেও দেওয়া হয়েছে ব্যারিকেড, ছিটানো হয়েছে জীবাণু নাশক ঔষধ।
শহরের মাঝেরবস্তি এলাকার বিভিন্ন অলিগলিতেও স্থানীয় লোকজন দলবেঁধে পরিষ্কার করছেন বলে খবর পাওয়া গেছে। তারাও বহিরাগত এলাকায় প্রবেশ ঠেকাতে নজরদারি করার খবর পাওয়া গেছে।
অপরদিকে সামাজিক সংগঠন স্বপ্নবুনন’র সদস্যরা শুক্রবার শহরের রিজার্ভ বাজারে নিত্যপ্রয়োজনীয় ও ঔষুধের দোকানের সামনে রাস্তায় তিনফুট দুরুত্বে ক্রেতাদের পণ্য ক্রয়ের জন্য দাঁড়াতে সামাজিক চিহ্ন দেয়ার কাজ শেষ করতে দেখা গেছে শুক্রবারও।
শহরের পৌরকলোনী এলাকায়, এলাকার তরুণদের উদ্যোগে সড়ক পরিষ্কারের খরব পাওয়া গেছে। সে এলাকায় ও পুরাতন হাসপাতাল এলাকায় মাস্ক বিতরণ করেছেন রাঙামাটি পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুপসী দাশগুপ্তা।
অপরদিকে শহরের বিভিন্নস্থানে রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিনের দিকনির্দেশনায় ময়লা অপসারন করতে দেখা গেছে পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের।
রিজার্ভ বাজার শুটকিপার্টি এলাকার বাসিন্দা সঞ্চয় রবি জানিয়েছেন আমরা আমাদের গলির সড়কটি পরিষ্কার করছি এলাকার লোকজনের উদ্যোগে। পাশাপাশি আমাদের গলিতে যাতে বহিরাগত প্রবেশ না করে সেদিকেও নজর রাখছি, যাতে করে নভেল করোনা ভাইরাসের সংক্রমন আমাদের এলাকায় ঘটতে না পারে সেজন্য।
রাঙামাটিবাসীকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে সরকারি নির্দেশনা মানাতে শুধু শহরেই মাঠে কাজ করছে ৩০টিমে প্রায় ৩ শতাধিক পুলিশ সদস্য। পুরোজেলায় প্রায় ১২শত পুলিশ সদস্য মাঠে কাজ করছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা পুলিশ ।
Previous Articleকরোনাবন্দী জীবনে পাঠকের রাঙামাটি ভাবনা
Next Article করোনা মোকাবেলায় লংগদুতে সেনাবাহিনী
