দীঘিনালায় মাইকিং করেছে সেনাবাহিনী। বন্ধ হয়েছে সাপ্তাহিক হাট। বাজার এবং গ্রামাঞ্চলের ঔষধ এবং মুদি দোকান ব্যতিত সকল দোকানপাট বন্ধ করেছে প্রশাসন। বন্ধ করা হয়েছে যানবাহন চলাচল। মোটরসাইকেল চলাচলও সীমিত করা হয়েছে। এসব কার্যক্রম অব্যাহত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ নিজেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে দেখা গেছে।
এর বাহিরে সার্বক্ষনিক মাঠে রয়েছে আনিশৃংখলা রক্ষাকারী বাহিনী। সচেতনতা সৃষ্টির জন্য সেনাবাহিনী দিনভর উপজেলার সকল হাটবাজার এবং এলাকায় মাইকিং করেছে। সাধারণ মানুষের বাহিরে যাওয়ার প্রবণতাও অনেকটা কমেছে।
অপরদিকে খুচরা বাজারে যখন চালের মূল্য প্রতি কেজি ৩৪-৩৫ টাকা তখন প্রতি কেজি ৩০টাকায় চাল বিক্রয় করছে কাশেম এন্ড ব্রাদার্স। উপজেলার বোয়ালখালি বাজারে প্রতিজনের নিকট ৫কেজি করে চাল বিক্রয় করা হচ্ছে। কাশেম এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারি উপজেলা পরিষদ চেয়ারম্যার হাজি মো. কাশেম জানান, বর্তমান প্রেক্ষাপটে চালের মূল্য স্থিতিশীল রাখতে সুলভ মূল্যে চাল বিক্রয় করা হচ্ছে।
Previous Articleশহীদ মিনারে শ্রদ্ধা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের
Next Article রাঙামাটি যেনো হঠাৎ অচেনা সুনসান নীরব এক শহর
