কাপ্তাইয়ের রাইখালীর চাঞ্চল্যকর মা-মেয়ে জোড়া খুনের মুল আসামি মেহলা মারমা ওরফে সানি মারমা(৩৪) খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী জড়িত হত্যাকান্ডে জড়িত অপর আসামি মোঃ রবিউল আলম ওরফে বাবুল (২২) চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের চন্দ্রঘোনা থানাধীন গবাছড়া এলাকায় গত বছরের ১ জুলাই দিবাগত রাতে সংঘটিত চাঞ্চল্যকর মা-মেয়েকে (¤্রাসাং খই মারমা (৬০) ও মেয়ে- সাংনু মারমা (২৯) ব্রাশ ফায়ারে হত্যার ঘটনায় জড়িত মূল হোতা চন্দ্রঘোনা রাইখালী ইউনিয়নের গবাছড়া গ্রামের মৃত ক্যজাইহ্লা মারমা ওরফে পুতুল মারমার ছেলে মেহলা মারমা ওরফে সানি মারমাকে(৩৪) গ্রেপ্তার করে। খাগড়াছড়ির লক্ষীছড়ি এলাকা হতে সেনাবাহিনী ও লক্ষীছড়ি থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী, জড়িত অপর আসামি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে মোঃ রবিউল আলম ওরফে বাবুলকে (২২) গ্রেপ্তার করে পুলিশ।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।